শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ওসি মহিবুল্লাহ কে স্বপদে পূর্ণবহালের জন্য মানববন্ধন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: উত্তরা পূর্ব থানার সাবেক অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিবুল্লাহ কে প্রত্যাহারের আদেশ বাতিল করে পূর্ণ বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে উত্তরা পূর্ব থানা সচেতন নাগরিক ফোরাম নামের একটি ব্যানারে প্রায় দুইশত মানুষ একটি মানববন্ধনের আয়োজন করেন।

তাদের হাতে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন ছিল। যাতে লেখা রয়েছে ওসি মহিবুল্লাহ কে পূর্ণ বহাল করা হোক। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন ওসি মহিবুল্লাহ একজন চৌকস  পুলিশের অফিসার ছিলেন। তারা আরো বলেন ৫ ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওসি মহিবুল্লাহ কে উত্তরা পূর্ব থানার দায়িত্ব দেওয়া হয়। বিগত চার মাসে তিনি তার দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে উত্তরা পূর্ব থানা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই,, বন্ধ করতে সক্ষম হয়েছিল।  

গত ৯ই জানুয়ারি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি ৫ ই আগস্ট এর ছাত্র হত্যা মামলার আসামি শাহ আলম  থানা হাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ওসি মহিবুল্লাহ কে প্রত্যাহার  করা হয়। ওসি মহিবুল্লাহর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় বিগত চার মাস যাবত স্ত্রী সন্তানের খোঁজ খবর না নিয়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষার কারণে থানা এলাকার আশেপাশেই তিনি বসবাস করতেন। তবুও যদি তাকে এই শাস্তি ভোগ করতে হয় তাহলে লাভ কি হলো।

তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন তাকে তার পদে পূর্ণবহাল  করে আসামি গ্রেফতারের জন্য সহায়তা করা হোক। এই বিষয়ে ওসি মহিবুল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়