শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে ভুয়া পুলিশ গ্রেফতার 

মোঃ রফিকুল ইসলাম মিঠু ঢাকা: গাজীপুরের  টঙ্গীর বড় দেওড়া আদর্শপাড়া এলাকা থেকে মো: মেজবা উদ্দিন ওরফে মাসুদ (২৯) নামের এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ডিএমপি পোষাকের একটি জ্যাকেট, ডিএমপি পোষাকের একসেট ইউনিফর্ম, একটি ট্রাকস্যুট জ্যাকেট, কাভারসহ একটি হ্যান্ডকাফ, পিস্তলের একটি কভার, একটি ইউনিফর্মের বেল্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার  এসআই মনোহর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মোঃ মেজবা উদ্দিন ওরফে মাসুদ (৫২),পিতা- মৃত ওয়াজেদ আলী, সাং হোল্ডিং নং২২৩/১, মসজিদ গলি,বড় দেওড়া, আদর্শপাডায় বসত বাড়ীতে ভূয়া পুলিশ পরিচয়ে দিয়ে বসবাস করিতেছে।

পরবর্তীতে আনুমানিক রাত ১২.৪৫ ঘটিকার সময় ঘটনা স্থলে গেলে ভুয়া পুলিশ অফিসার পরিচয় কারীর নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তার নাম মাসুদ (২৯),পিতা- আশরাফুল ইসলাম,সাং- পবন ভাংগা,থানা-আত্রাইল, জেলা-নওগা বলে জানান। একপর্যায়ে সে স্বীকার করেন ভূয়া পুলিশ পরিচয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় বসবাস করিয়া আসিতেছে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়