শিরোনাম
◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি? ◈ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ◈ আইপিএল শে‌ষে চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই হ‌চ্ছে পুরো কোচিং স্টাফ! 

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত 

সুজন কৈরী: [২] রাজধানীর উত্তরায় অসহযোগ আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একজন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি হলেন- ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম।

[৩] রোববার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতা বিএনএস সেন্টার ও আজমপুর রাজউক কমার্শিয়ালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। 

[৪] জানা গেছে, ওই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে মারা যান আওয়ামী লীগ নেতা আনোয়ারুল। 

[৫] এছাড়া কয়েকজনকে গুলিবিদ্ধসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

[৬] আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। দুপুর ১টার দিকে হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দীন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখলে নেন বিক্ষোভকারীরা।

[৭] এদিকে সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ একাধিক ব্যক্তি উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে মাইলস্টোন কলেজের সাবেক শিক্ষার্থী ইমন সরকার ও নওয়াব হাবিবুল্লাহ স্কুলের ফাহিম নামের দুইজন রয়েছেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়