শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরের মেস থেকে ১৬ ককটেল উদ্ধার

সুজন কৈরী: [২] রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারের একটি ফ্ল্যাটের মেস থেকে বুধবার দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করেনি পুলিশ।

[৩] ডিএমপির মিরপুর বিভাগের এডিসি মাসুক মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিজান টাওয়ারে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাটে কালো পলিথিনে ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। বস্তুটি একটি কার্টনে মোড়ানো ছিল। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) খবর দেওয়া হয়। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ১৬টি তাজা ককটেল। কল্যাণপুর গার্লস স্কুলের ফাঁকা মাঠে সেগুলো নিষ্ক্রিয় করে সিটিটিসির বোমা ডিস্পোজাল ইউনিট।

[৪] এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে সবাই পালিয়ে যায়। তবে এ বিষয়ে তদন্ত চলছে। 

[৫] এ বিষয়ে ডিএমপির সিটিটিসির ডিসি মিশুক চাকমা বলেন, কল্যাণপুরে একটি ফ্ল্যাটে ১৬টি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশে একটি স্কুল মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়