শিরোনাম
◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ ◈ বিশ্ববাজারে আরও বাড়ল সোনার দাম

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সোমবার খুলছে অফিস-আদালত

রিয়াদ হাসান: [২] পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের টানা পাঁচ দিন ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে মানুষ। আবার প্রাণচাঞ্চল্য ফিরবে সব জায়গায়।

[৩] রোববার (১৪ এপ্রিল) রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, রাজধানীতে ফেরা মানুষের চাপ ছিলো চোখে পড়ার মতো। যানজট না থাকায় নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরেছে বাসগুলো। সড়কের পাশাপাশি ভোর থেকেই রেলপথে যাত্রীর সমাগম দেখা যায় কমলাপুর স্টেশনে।

[৪] এছাড়া ঈদের সময়কার যাত্রাপথের ভোগান্তি এড়াতেই এইসময় গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকেই। তবে বাড়তি ভাড়া নিয়ে যথারীতি আছে যাত্রীদের অভিযোগ। তারা জানান, ঈদ বকশিশের কথা বলে বাড়তি টাকা আদায় করেছে বাসগুলো।

[৫] ভোগান্তি এড়াতে একদিন আগেই ফরিদপুর থেকে রাজধানীতে ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মামুন শেখ। তিনি বলেন, যদিও পদ্মা সেতুর কল্যাণে আমাদের ঢাকায় ফিরতে খুব একটা সময় লাগেনা, তবুও আগামীকাল থেকে ঢাকা ফেরার চাপ বাড়বে। তখন যানজট ও ভোগান্তি হবে। তাই সবকিছু চিন্তা করে একদিন আগে চলে এলাম।

[৬] এদিকে নোয়াখালী থেকে ঢাকা ফিরেছেন বেসরকারি চাকরিজীবী ফজলুল হক। তিনি বলেন, পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ঈদ কাটিয়েছি আগামীকাল থেকে অফিস করতে হবে তাই আজ চলে আসলাম। একটু রেস্ট নিয়ে অফিস করতে পারব।

[৭] ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া সরকারি-বেসরকারি বেশিরভাগ কর্মজীবী তাদের অনেকে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আরো কয়েকদিন লেগে যাবে। এছাড়া স্কুল-কলেজও খুলবে আগামী সপ্তাহে। তখন স্বাভাবিকরূপে ফিরবে রাজধানী।

[৮] বিগত বছরগুলোতে দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় নিয়ে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংক পাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়