শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ০২:১৬ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি থেকে ফিরতে স্পেশাল এক্সিট নিয়েছেন ২৮৫৫৯ বাংলাদেশি

নিউজ ডেস্ক: সৌদি আরবে অবৈধ বাংলাদেশি কর্মীদের মধ্যে ২৮ হাজার ৫৫৯ জন স্পেশাল এক্সিট নিয়েছেন। এর মধ্যে আকামার মেয়াদ পেরিয়ে গেছে এমন প্রবাসী রয়েছেন ১৬ হাজার ৮৬১ জন এবং অথবা কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক (হুরুব) এমন প্রবাসী রয়েছেন ১১ হাজার ৬৯৮ জন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের ২২ ডিসেম্বর ‘স্পেশাল এক্সিট প্রোগ্রাম’ শীর্ষক বিশেষ কর্মসূচি শুরু করে সৌদি আরব। এর আওতায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দেয় সৌদি আরব। এ কর্মসূচির আওতায় জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন মেয়াদোত্তীর্ণ ইকামাধারীরা। তবে শুধু বিভিন্ন কোম্পানিতে কর্মরতরাই এ সুবিধা পাবেন। হুরুব (কর্মস্থল থেকে পলাতক) ঘোষিত যেসব শ্রমিকের নামে কোনো মামলা নেই, তাঁদেরও এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে দিচ্ছে সৌদি সরকার।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশি যেসব কর্মীর আকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাঁদের নামে কর্মে অনুপস্থিতির অভিযোগ বা হুরুব রয়েছে, তাঁদের মধ্যে দেশে ফিরতে ইচ্ছুক এমন প্রবাসীদের জন্য অনলাইনে বিশেষ এক্সিট সেবা প্রদান কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। আজ রোববার এটি উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের বিভিন্ন প্রয়োজনীয় সেবা অনলাইনে দেওয়া হবে জানিয়েছেন তিনি।

আজ সকালে দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সেবা নিতে আসা কয়েকশ অভিবাসী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মোহাম্মদ আসাদুজ্জামান।

রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী যাঁদের আকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাঁদের নামে কর্মে অনুপস্থিতির অভিযোগ রয়েছে তাঁরা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে (www.bangladeshembassy.org.sa) গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের পর যে কেউ তাঁর আবেদনের আপডেটও দেখে নিতে পারবেন। এ ছাড়া ওয়েবসাইটে অন্যান্য সেবার জন্যও আবেদন করা যাবে।’

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে দূরদূরান্তে বসবাস করেন। তাঁদের কষ্ট করে সেবার নেওয়ার জন্য আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না। সৌদি আরবের বিভিন্ন শহরে স্থাপিত প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমেও প্রবাসীদের পাসপোর্টসহ বিভিন্ন জরুরি সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।’

এ সময় দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদনের জন্য সহায়তা করা হয়। অনুষ্ঠানে অনলাইনে আবেদন ও আপডেট বিষয়ে একটি টিউটোরিয়ালও প্রদর্শন করা হয়।

আজকের পত্রিকা

  • সর্বশেষ