শিরোনাম
◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২, ১১:১৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২২, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের স্কোয়াডে রুতুরাজ ও কুলদিপদের দেখে খুশি যুবরাজ সিং

স্পোর্টস ডেস্ক : [২] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভিন্ন ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ঘরের মাঠে অনুষ্ঠেয় এই দুটি সিরিজের দলে কুলদীপ যাদব, রুতুরাজ গায়কোয়াড়দের দেখে খুশি যুবরাজ সিং।

[৩] দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সমালোচনার শিকার হয়েছে ভারত। এই সিরিজে বেশ প্রশ্নবিদ্ধ ছিল ভারতের স্পিন আক্রমণ। ভারতের এই স্কোয়াড ঘোষণার পর যুবরাজ টুইটারে লিখেছেন, কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার এবং রুতুরাজ গায়কোয়াড়কে স্কোয়াডে দেখে ভালো লাগছে। এটা তাদের প্রাপ্য। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে।

[৪] ভারতের ওয়ানডে স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, রুতুরাজ গাইকোয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, রিশাভ পান্ত, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও আভেশ খান।

[৫] ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণই, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান ও হার্শাল প্যাটেল। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়