শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২২, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে দুই ধাপে অনুষ্ঠিত হবে রঞ্জি ট্রফি

স্পোর্টস ডেস্ক : [২] করোনার ধাক্কায় গত বছর বাতিল হয়েছিল রঞ্জি ট্রফি। এ বছরও ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে, স্থগিত হয়েছিল ঘরোয়া ক্রিকেট। তবে এবার অপেক্ষার অবসান। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, দুই পর্বে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে বোর্ড। এবার সেই খবরে শিলমোহর দিলেন খোদ বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তিনি জানিয়ে দিলেন, প্রথম পর্বে হবে গ্রুপ পর্বের খেলা এবং দ্বিতীয় পর্বে হবে নকআউটের খেলা।

[৩] জয় শাহ এক বিবৃতি বলেন, দুই ভাগে রঞ্জি ট্রফি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রথম ভাগে আমরা ঠিক করেছি লিগের খেলা হবে। এবং জুন মাসে হবে নকআউট পর্বের খেলা। তবে কবে থেকে শুরু হবে রঞ্জি তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি বিসিসিআই। - টিভি৯ বাংলা ডটকম,

  • সর্বশেষ
  • জনপ্রিয়