শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:০০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসাকা সহিংসতা: দায়েশকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে আমেরিকা দাবি সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: [২] সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সম্প্রতি যে প্রাণঘাতী সহিংসতা হয়েছে তার পেছনে রয়েছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাসাম সাব্বাগ গতকাল (বুধবার) একথা বলেছেন। তিনি সতর্ক করে বলেন, সিরিয়ায় দখলদারিত্বের বৈধতা পাওয়ার জন্য আমেরিকা দায়েশকে পুনরুজ্জীবিত করতে চাইছে।

[৩] জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গতকাল সাব্বাগ বক্তৃতা করতে গিয়ে বলেন, কুর্দি নিয়ন্ত্রিত গয়রান কারাগারে দায়েশ গত সপ্তাহে যে হামলা চালিয়েছে এবং এর অজুহাত ধরে মার্কিন যুদ্ধবিমান সেখানকার সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে একথা পরিষ্কার হয়েছে যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য জরুরি ব্যব্স্থা নেয়া প্রয়োজন।

[৪] সিরিয়ার কূটনীতিক বলেন, হাসাকার সাম্প্রতিক ঘটনাবলী এই দাবি করছে যে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আল-তানফ এলাকায় মার্কিন সেনা উপস্থিতির অবসান জরুরি। একইসঙ্গে তিনি কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ’র প্রতি মার্কিন সমর্থন বন্ধেরও আহ্বান জানান।

পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়