শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৯:১১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাফর ইকবাল গিয়ে অনশন ভাঙিয়েছেন? সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না প্রশ্ন সুলতান মনসুরের

মনিরুল ইসলাম: [২] মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাফর ইকবাল গিয়ে অনশন ভাঙিয়েছেন ? সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না ? জাফর ইকবালকে সেখানে পাঠানোর জন্য সংসদ নেত্রী সেই ব্যবস্থা করেছেন নিশ্চয়ই। এ ছাড়া বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এ বিশ্বাস থাকলে জনগণকে নিয়েই এগোতে হবে। রাজনীতিবিদের নিয়েই রাজনীতিকে এগিয়ে নিতে হবে।

[৩] তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া জাতীয় কর্তব্য। কিন্তু পত্রিকা খুললেই পরীমনি, খুকুমণি আর দীপু মনিদের কাহিনি দেখলে বাংলাদেশের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম হতাশ হয়। লেলিয়ে দেওয়া হচ্ছে পরীমনি আর খুকুমণিদের। কাদের নেতৃত্ব দূষিত হয় ? সমাজ দূষিত হয়? এটি একটি ষড়যন্ত্র।’

[৪] বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়