শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চট্রগ্রামের সাতকানি এলাকায় নির্বাচনী প্রচারণায় শুলিবর্ষণ শিশুসহ আহত ১৫ জন

সাতকানি প্রতিনিধি : [২] বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার খাগরিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর জসিম উদ্দিনের নির্বাচনী প্রচারণায় খাগরিয়া ভোরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

[৩] আহতরা হলেন- মো. শাহ আলম (৫৫), আহমদ হোসেন (৫০), মো. মারুফ (১০), মো. মুহিবুল (২০), ইসলাম খাতুন (৬০), মো. রফিক (৫২), মো. ফারুক (৬১), মুন্সি মিয়া (৫৫),আবছার উদ্দীন (৪৫), মো. সায়েদ (২১), আবু সুফিয়ান (২১), মনির আহমদ (৬২), জাফর আহমদ (৫৫)। বাকি দু’জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

[৪] স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, আমাকে কোন ধরনের প্রচারণা করতে দিচ্ছে না নৌকার চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন। আমি সকালে যখন নির্বাচনী প্রচারণা শুরু করি তখন চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের নেতৃত্বে বাহিরাগত কিছু সন্ত্রাসী আমার প্রচারণায় গুলি চালায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমি বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছি।

[৫] হামলা বিষয়টি অস্বীকার করে নৌকার চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, জসিম উদ্দিন গতকাল রাতে আমার বাড়িতে হামলা করার শপথবাক্য পাঠ করিয়েছে এলাকাবাসীকে। সে আজকে খাগরিয়া ভোরবাজারে অফিস উদ্বোধন করতে আসবে বলে এলাকার লোকজন এবং বাহিরাগত সন্ত্রাসী এনে আমার বাড়িতে ৬০ রাউন্ড গুলিবর্ষণ করে। আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি।

[৬] সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, খাগরিয়ার গুলিবর্ষণের ঘটনা শুনেছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদন: আফরোজা সরকার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়