শিরোনাম
◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০৯:২১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটবলের উন্নয়নে পাকিস্তান এসেছেন সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকা

মাকসুদ রহমান: [২] মাইকেল ওয়েন ইংল্যান্ডের সাবেক ফুটবলার। ২০০১ সালে জিতেছিলেন ফিফার বর্ষসেরা পুরষ্কার ব্যালন ডি’অর। এবার ফুটবলের উন্নয়নে পাকিস্তানে এসেছেন তিনি।

[৩] পাকিস্তানের ফুটবলের অবস্থা পরিবর্তনের উদ্দেশ্যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। গত সেপ্টেম্বরে ‘পাকিস্তান ফুটবল লিগ’-এর মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক ব্যালন ডি’অরজয়ী ইংলিশ ফরোয়ার্ড মাইকেল ওয়েনকে। শুভেচ্ছাদূত হিসেবে তিন বছরের চুক্তি সই করেন তিনি। সে চুক্তির অংশ হিসেবেই গতকাল পাকিস্তানে এসেছেন ওয়েন। লক্ষ্য, ক্রিকেটপ্রিয় দেশটায় ফুটবলের জনপ্রিয়তা বাড়ানো। প্রথম আলো

[৪] পাকিস্তান পৌছে মাইকেল ওয়েন বলেন, পাকিস্তানের সবচেয়ে বড় ফুটবলীয় পরিবর্তনের পুরোভাগে থাকতে পেরে আমি গর্বিত। পাকিস্তানের ফুটবল যেন সম্পূর্ণ নতুন এক পর্যায়ে উন্নতি লাভ করতে পারে, সেদিকেই নজর থাকবে আমার। সম্পাদনা: এল আর বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়