শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০৯:১৯ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) অষ্টম আসরের চট্টগ্রাম পর্ব আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে। এ সময়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। ইতিমধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ৮ টি ম্যাচ।

[৩] এই পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা দুটি ম্যাচের দুটিতেই জয় পেয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২টি জিতেছে ৩ ম্যাচ খেলে। রয়েছে টেবিলের দুই নম্বরে। তিন নম্বরে থাকা ফরচুন বরিশাল ৩ ম্যাচে জয় পেয়েছে ১টি তে।

[৪] চার নম্বরে থাকা খুলনা টাইগার্স ও পাঁচ নম্বরে থাকা সিলেট সানরাইজার্স সমান ২টি করে ম্যাচ খেলে জয় পায় ১টি তে। সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে তারকাসমৃদ্ধ ঢাকা। আরটিভি

[৫] সবচেয়ে বেশি রান করেছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ ম্যাচে ৩১.০০ গড়ে করেন ১২৪ রান। দুই নম্বরে থাকা চট্টগ্রামের বেনি হাওয়েল ৫৬.০০ গড়ে ৩ ম্যাচে করেছেন ১১২ রান। তামিম ইকবাল ২৬.২৫ গড়ে ১০৫ রান (দুটি ফিফটি) নিয়ে রয়েছেন তিন নম্বরে।

[৬] এ পর্বে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছে বোলাররা। শীর্ষে রয়েছেন সিলেট সানরাইজার্সের স্পিনার নাজমুল ইসলাম অপু। ২ ম্যাচেই অপু তুলে নেন ৭ উইকেট, ৪.৩৭ ইকনোমিতে। চট্টগ্রামের অধিনায়ক মেহেদী মিরাজ ৩ ম্যাচে ৭.৪১ ইকনোমিতে ৬ উইকেট নিয়ে রয়েছেন দুই নম্বরে। তিনে রয়েছেন চট্টগ্রামের শরিফুল ইসলাম। ৬ উইকেট নিয়েছেন ৩ ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়