শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০৪:৫২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ চীন সাগরে গিয়ে মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : দক্ষিণ চীন সাগরে টান টান উত্তেজনার মধ্যে আমেরিকার একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সাত মার্কিন সেনা আহত হয়েছেন। সূত্র : পার্সটুডে

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রুটিন মহড়ার সময় সেখানে ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে।

ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকার নৌবাহিনী।

সোমবার এফ-৩৫ যুদ্ধবিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ সময় পাইলট দ্রুত প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

যুদ্ধবিমানটি দক্ষিণ চীনে অবস্থানরত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসনের ওপর বিধ্বস্ত হয়। এতে আরও ছয় মার্কিন নৌ-সেনা আহত হন।

সংকটাপন্ন অবস্থায় তিন সেনাকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- দক্ষিণ চীন সাগরে রুটিন মহড়ায় গিয়ে সমস্যার মুখোমুখি হয় যুদ্ধবিমানটি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়।

দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছে বেইজিং। কিন্তু আমেরিকা এ ক্ষেত্রে নানাভাবে বাধা সৃষ্টির চেষ্টা করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়