শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০২:৫৬ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমিক্রনের জন্য বিশেষ ভ্যাকসিন আনছে ফাইজার, শুরু হয়েছে পরীক্ষা

অনলাইন ডেস্ক : কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য বিশেষ ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে ফাইজার ও বায়োএনটেক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছে তারা। এই পরীক্ষার মধ্য দিয়ে জানা যাবে, নতুন এই ভ্যাকসিন কতখানি নিরাপদ, সহনশীল এবং কেমন প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম। ১৪২০ জন সুস্থ স্বেচ্ছাসেবীর মধ্যে এই পরীক্ষা চালানো হবে। অংশ নেয়া সকলের বয়স ১৮ থেকে ৫৫। মোট ৩ দলে ভাগ করে এই পরীক্ষা চালানো হবে। এরমধ্যে এক দল গত ৯০ থেকে ১৮০ দিনের মধ্যে প্রচলিত ফাইজার ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। তাদেরকে নতুন ওমিক্রন ভ্যাকসিনের এক বা দুই ডোজ দেয়া হবে। মানবজমিন

আরেক দলে যারা আছেন তারা ৯০ থেকে ১৮০ দিনের মধ্যে প্রচলিত ফাইজার ভ্যাকসিনের তিন ডোজ নিয়েছেন।

তাদেরকে আরো একডোজ ফাইজার ভ্যাকসিন কিংবা ওমিক্রন ভ্যাকসিন দেয়া হবে। সর্বশেষ দলে যারা আছেন তারা কেউ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেননি। তাদেরকে তিন ডোজ ওমিক্রন ভ্যাকসিন দেয়া হবে। এর প্রতি ডোজ ৩০ মাইক্রোগ্রামের, যা প্রচলিত ফাইজার ভ্যাকসিনের সমান।

এ নিয়ে ফাইজারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন জ্যানসেন একটি বিবৃতিতে বলেন, গবেষণা ও রিয়াল-ওয়ার্ল্ড ডাটা বলছে বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের সুরক্ষা দিচ্ছে এবং মানুষকে গুরুতর অসুস্থ হওয়া থেকে বাঁচাচ্ছে। তবে ভবিষ্যতে ওমিক্রন ভ্যারিয়েন্টকে মোকাবেলায় আলাদা করে প্রস্তুতির অংশ হিসাবে নতুন এই ভ্যাকসিন আনা হয়েছে।

ফাইজারের সিইও আলবার্ট বোরলা গত মাসে বলেছিলেন, ওমিক্রনের জন্য নতুন ভ্যাকসিন প্রয়োজন হলে তা মার্চ মাসের আগেই নিয়ে আসবে তারা। তবে ফাইজারের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এরইমধ্যে নতুন ওমিক্রন ভ্যাকসিনের উতপাদন শুরু হয়ে গেছে।

  • সর্বশেষ