শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ০২:৪৪ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়ামেনে সৌদি জোটের প্রাণঘাতি বিমান হামলার তীব্র নিন্দা জাতিসংঘের

লিহান লিমা: [২] ইয়ামেনের উত্তর-পশ্চিমাঞ্চলের হুথি অধ্যুষিত এলাকা সাদ্দার একটি আটককেন্দ্রে সৌদি জোটের বোমা হামলায় ৭০জনেরও বেশি প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন ১৩৮জন। ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, এই সংঘাত বন্ধ করতে হবে।

[৩] এদিকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ লিপ্ত সৌদি জোট এক বিবৃতিতে হামলার বিষয়টি অস্বীকার করেছে। তবে একই সঙ্গে তারা আরো বলেছে, রেড ক্রস এবং জাতিসংঘের সঙ্গে যে স্থানগুলোতে হামলা এড়ানোর বিষয়ে চুক্তি হয়েছিলো এই স্থানটি তার অন্তর্ভূক্ত নয়।

[৪] ২০১৫ সাল থেকে চলা এই সংঘর্ষে শত শত বেসামরিক, ১০ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে ও আহত হয়েছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দুর্ভিক্ষের মুখে পড়েছেন। জাতিসংঘ এই লড়াইকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলেছে অভিহিত করেছে। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের এই সংঘর্ষে বিরতি টানার আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়