শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ১১:০০ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার-সোমবার মধ্যে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

শিমুল মাহমুদ: [১] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রোববার বা সোমবার নিজ বাসা ফিরোজায় ফিরতে পারেন।

[২] সূত্র জানায়, মেডিকেল বোর্ড সম্মতি রয়েছে। তবে তা কাগজপত্রে উল্লেখ করে কিছু বলা হয়নি। রাতে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে বিষয়টি চূড়ান্ত হবে।

[৩] তবে বিষয়টি অস্বীকার করে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। এখন কিছুটা স্থিতিশীল বলা যায়। ৮ জানুয়ারি কেবিনে স্থানান্তরের পর বড় ধরনের রক্তক্ষরণ হয়নি। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে তাঁর সুচিকিৎসা হচ্ছে না। তাই যেকোনো সময় আবার তাঁর রক্তক্ষরণ হতে পারে।

[৪] ডা. জাহিদ আরো বলেন, করোনা বাড়ছে, এ বিষয়ে চিকিৎসকরা অবগত আছেন। তাদের সিদ্ধান্ত ছাড়া তো (খালেদা জিয়া) তাঁকে বাসায় নেওয়া সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়