শিরোনাম
◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফের জিরো পয়েন্ট দেশি-বিদেশি পর্যটকদের কাছে অনন্য আকর্ষণ

জিয়াবুল হক: [২] দেশের সর্ব দক্ষিণে উপজেলা টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে দর্শনীয় এলাকার একটি হলো জিরো পয়েন্ট। এমনকি কক্সবাজার নগরীর কলাতলী থেকে মেরিন ড্রাইভ সড়ক সৈকতের পাশ দিয়ে ইনানী হয়ে চলে গেছে টেকনাফ পর্যন্ত। ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ টেকনাফ জিরো পয়েন্ট দিন দিন দেশি-বিদেশি পর্যটকদের বড় আকর্ষণ হয়ে উঠছে।

[৩] মেরিন ড্রাইভ সড়কের একপাশে সবুজ পাহাড়, বন জঙ্গল, অন্যপাশে বঙ্গোপসাগরের ঢেউয়ের গর্জন। সমুদ্রের কোলঘেঁষে কোথাও সোজা, কোথাও আকঁবাঁকা চলা ভিন্ন রকমের মহাসড়ক এই টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ। জেলেদের মাছ শিকার কিংবা সারি সারি জাহাজ দেখা আবার কখনো নোনা বাতাসের ঝাপটা গায়ে মেখে শিউরে উঠা।

[৪] খোলা আকাশ, পাহাড়ী সৌন্দর্যে ও সমুদ্রের ঢেউয়ে মন হারানো পর্যটকের কাছে মেরিন ড্রাইভ এক অন্য রকম আকর্ষণ। সৈকতে প্রহরীর মত দাঁড়িয়ে আছে সুপারি, নারিকেল গাছ আর ঝাউবন।

[৫] হিমছড়ির পাহাড়ের ওপর থেকে এই দৃশ্য পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠে। এ যেন পাহাড় আর সমুদ্রের সাথে আকশের মিতালি। তবে নির্জন এই সড়কে নিরাপত্তা আরও বাড়ানো দরকার বলে মনে করেন পর্যটকরা।

[৬] ৪০ কোটি টাকা ব্যয়ে ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে সময় লেগেছে ২৪ বছর। ১৯৯৩ সালে কাজ শুরু হওয়া এই মেরিন ড্রাইভ উদ্বোধন করা হয় ২০১৭ সালে।

[৭] নব্বইয়ের দশকজুড়ে পর্যটকরা টেকনাফ- কক্সবাজার সমুদ্র সৈকতের তীর ধরে যে সড়কটি দেখে আসছিলেন সেটিই এখন মেরিন ড্রাইভ। বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভ এটি। যেখানে সমুদ্র, আকাশ আর পাহাড়ের ঘটেছে মহামিলন।

[৮] এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, টেকনাফ পৌর এলাকার জিরো পয়েন্টকে আধুনিক মানের করার জন্য একটি প্রস্তাব পাঠানো হবে।

  • সর্বশেষ