শিরোনাম
◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ ◈ বিশ্ববাজারে আরও বাড়ল সোনার দাম

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০৬:০৪ বিকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড টিকা ২০২৪ সাল পর্যন্ত বাধ্যতামূলক করল অস্ট্রিয়া

রাশিদুল ইসলাম : [২] অস্ট্রিয়ার সংসদে একটি বিল পাশ হওয়ার পর দেশটির সকল নাগরিককে কোভিড টিকার আওতায় আসতে হবে এবং তা না হলে ৪ হাজার মার্কিন ডলার জরিমানা গুণতে হবে। আরটি

[৩] বিলটির পক্ষে অস্ট্রিয়ার সংসদে ভোট পড়ে ১৩৭টি, বিপক্ষে পড়ে ৩৩টি।

[৪] তবে অস্ট্রিয়ার বেশিরভাগ রাজনৈতিক দল টিকা বাধ্যতামূলক করতে সমর্থন জানালেও ডানপন্থী ফ্রিডম পার্টি এর বিরোধিতা করেছে।

[৫] অস্ট্রিয়া ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে।

[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ হিসেবে অস্ট্রিয়ার ৭০ শতাংশ নাগরিক ইতিমধ্যে দুই ডোজ টিকা দিয়েছে।

[৭] গত নভেম্বর থেকে কোভিড মোকাবেলায় একাধিক বিধি জারি করলেও অস্ট্রিয়ার নাগরিকরা এর বিরোধিতা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়