শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৩৪ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের বিতর্কে জড়ালেন কোহলি, প্রোটিয়া অধিনায়কের সঙ্গে তপ্ত বাদানুবাদ

স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মাঠে ফের কথার লড়াইয়ে জড়িয়ে শিরোনাম হলেন ভারতের তারকা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

বুধবার (১৯ জানুয়ারি) পার্লে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১ রানে হেরে যাওয়া ম্যাচে টেম্বা বাভুমার সঙ্গে লেগে যায় ভারতের সাবেক অধিনায়ক কোহলির। দুজনের উত্তপ্ত বাদানুবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২৯৬ রান তোলে। অধিনায়ক বাভুমা ১১০ ও রাসি ফন ডার ডুসেন অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৬তম ওভারে ঘটে ওই ঘটনা। যুজবেন্দ্র চাহালের বলে বাভুমা শর্ট কভারে শট নিয়েছিলেন। সেখানেই ফিল্ডিং করছিলেন কোহলি।

বাভুমার মারা শটের বল ধরেই উইকেট লক্ষ্য করে বুলেট বেগে ছুড়ে দেন কোহলি। যদিও বিন্দুমাত্র রানআউটের সুযোগ ছিল না।

বাভুমার মনে হয়েছিল যে, কোহলির থ্রো-তে তিনি আহত হতে পারতেন! আর এরপরেই দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি।

ম্যাচটায় ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রানে থামে ভারতের ইনিংস। ব্যাট হাতে কোহলি ৫১ রান করেন।

ইনিংসটি খেলার পথে বিদেশের মাটিতে ভারতের পক্ষে সবচেয়ে বেশি রানের কীর্তি গড়েন কোহলি। ছাড়িয়ে যান শচিন টেন্ডুলকারকে।

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ