শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৩:২১ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত দুই

সোহাগ হাসান: [৩] সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জের বেলকুচিতে কাভার্ডভ্যান ওসিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এঘটনায় সিএনজির ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।

[৩] মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোর রাতে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] নিহত শিশু আতিকা বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের নুর মহলের মেয়ে ও জামাল উদ্দিন পাবনা জেলার ঈশ্বরদী থানার মারমি গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে।

[৬] বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি
সংঘর্ষে ঘটনাস্থলেই জামাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১২ টার দিকে আতিকা নামে এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়