শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মান কাপে ডর্টমুন্ডকে বিদায় করেছে দ্বিতীয় সারির দল পাওলি

মাকসুদ রহমান: [২] জার্মান কাপের চলতি আসরে সবচেয়ে বড় চমকের জন্ম দিয়েছে বুন্দেসলিগার দ্বিতীয় সারির পয়েন্ট টেবিলের শীর্ষ দল সেন্ট পাওলি। ঘরের মাঠে আটবারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ও সাবেক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল বুরুশিয়া ডর্টমুন্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে পাওলি।

[৩] কাগজে কলমে শক্তির বিচারে ডর্টমুন্ডের চেয়ে অনেক বেশিই পিছিয়ে থেকে মাঠে নামে পাওলি। মাঠের খেলায়ও সে দাপট অব্যাহত রেখেছিল হ্যামলস, রিউজ, ব্রান্ডরা। পাওলির দ্বিগুনের চেয়েও বেশি সময় বল নিজেদের দখলে রাখার ম্যাচের শুরুটিই ছিল ডর্টমুন্ডের পিছিয়ে পরার।

[৪] খেলার চতুর্থ মিনিটে ডর্টমুন্ড ডিফেন্সের উদাসিনতায় হার্টেলের সহযোগিতায় পাওলিকে এগিয়ে নেন আমেনইয়েদো। ৪০ মিনিটে উইসেলের আত্মঘাতি গোলে ২-০ তে পিছিয়ে পরে ডর্টমুন্ট। দ্বিতীয়ার্ধে মেডিচের অসতর্কতায় পাওয়া পেনাল্টি থেকে ৫৮ মিনিটে হোলান্ডের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ডর্টমুন্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়