শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০২:৩১ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইএসপিএন ক্রিকইনফোর ওয়ানডের সেরা ১০ বোলারের তালিকায় সাকিব ও মিরাজ

নাহিদ হাসান: [২] ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মত অলরাউন্ডারের তুলনা তিনি নিজেই।

[৩] এবার ইএসপিএন ক্রিকইনফো সেরা ১০ বোলারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।-ক্রিকইনফো, মানবজমিন

[৪] ২০২১ এ ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে চার অথবা পাঁচ উইকেট শিকারি বোলারদের ভেতর থেকে বাছাই করা হয়েছিল সেরা ১০ জন বোলারকে। উক্ত তালিকার শুরুতেই রয়েছে সাকিব আল হাসানের নাম।

[৫] তালিকায় অন্যরা হলেন যথাক্রমে ট্রেন্ট বোল্ট, প্রাসিদ কৃষ্ণা, মেহেদী হাসান মিরাজ, দুশমন্থ চামিরা, ক্রিস ওকস, স্যাম কারান, সাকিব মাহমুদ (ইংল্যান্ড), মিচেল স্টার্ক ও তাবরাইজ শামসি।-সম্পাদনা: এল আর বাদল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়