শিরোনাম
◈ এপ্রিলেই অসহনীয় গরম, নতুন রেকর্ডের শঙ্কা—সামনে আরও কঠিন সময়ের বার্তা ◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাবি'র ভিসির অপসারণের দাবিতে জাবিতে বিক্ষোভ সমাবেশ

ওয়াজহাতুল ইসলাম: [২] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও সন্ত্রাসীদের বর্বর হামলা, ক্যাম্পাস বন্ধ ঘোষনার প্রতিবাদে ও ভিসির অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

[৩] মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।

[৪] সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী খালিদ মাহমুদ তন্ময় বলেন, 'বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। যেকোন সময় সন্ত্রাসীরা হামলা চালায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের মান উন্নয়নের দাবি করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের উপর পুলিশি হামলা করে রক্তাক্ত করেছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা কখনো ছাত্র সমাজকে থামিয়ে দিতে পারবেন না।'

[৫] ইতিহাস বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী আলী হোসেন বলেন, 'শাবিপ্রবির শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রথমে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হামলা, পরবর্তীতে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের আন্দোলনের সাথে আমরা পূর্ণ সংহতি জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়