শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

এ এইচ সবুজ: [২] মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আড়িখোলা ও পূবাইল রেলওয়ে স্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এবং তালটিয়া এলাকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
[৩] এ বিষয়টি জানান রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ির ইনচার্জ (এসআই) এমাইদুল জিহাদী। তিনি জানান, নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ২৪ বছর, অন্যজনের বয়স ৩৫ বছর।

[৪] তিনি আরও জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী কর্ণফূলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিল অজ্ঞাত এক যুবক। পরে ওই সড়কের দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় ট্রেন জাম্প করলে তিনি পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

[৫] অন্যদিকে, ওই রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে পূবাইল স্টেশনের অদূরে তালটিয়া এলাকায় আরো এক যুবক নিহত হয়। তাদের দুজনের কারোরই নাম পরিচয় জানা যায়নি।সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়