শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০৯:০৬ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে বিএনপির লবিস্ট নিয়োগের নথি সংসদে উত্থাপন

ডেস্ক রিপোর্ট: [২] বিএনপি যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্মকে যে অর্থ দিয়েছে তার হিসাব নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে কিনা জানতে চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চ্যানেল আই

[৩] নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তির নথি জাতীয় সংসদে উত্থাপন করে যুক্তরাষ্ট্রে যাওয়া ওই টাকার হিসাব বাংলাদেশ ব্যাংকে আছে কিনা সেটাও জানতে চেয়েছেন তিনি।

[৪] শীতকালীন অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা জমে ওঠে সাম্প্রতিক সময়ের স্থানীয় সরকার নির্বাচন আর নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে।

[৫] নানান অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি নথিসহ বিএনপি-জামায়াতের আর্থিক দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রশ্ন তোলেন, সাজাপ্রাপ্ত আসামী হিসেবে তারেক রহমান কী করে একটি দলের প্রধান হন?

[৬] সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই অধিবেশন ২৩শে জানুয়ারি পর্যন্ত মূলতবি রাখার কথা জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়