শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ১২:১৬ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হয়ে ঢাকায় এসেছেন স্টিভ রোডস

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক হেড কোচ স্টিভ রোডসকে আসন্ন অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারো দেখা যাবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে এবার আর হেড কোচ না বরং দুইবার বিপিএলের শিরোপা জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে দেখা যাবে রোডসকে।

[৩] মূলত হেড কোচ করার জন্যই রোডসের সঙ্গে যোগাযোগ করেছিল কুমিল্লা। কেননা শুরুর দিকে কুমিল্লার হেড কোচ হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি দেননি সালাউদ্দিন। তাই হেড কোচের খোঁজে রোডসের সঙ্গে যোগাযোগ করে দলটি। জাগো নিউজ

[৪] হেড কোচ হবার প্রস্তাবে রোডস রাজি হয়ে গেলেও এর মাঝেই আবার সালাউদ্দিনের সঙ্গে কথা পাকাপাকি হয় কুমিল্লার। তাই সালাউদ্দিনকেই হেড কোচ রেখে রোডসকে পরামর্শক হিসেবে কাজে লাগানোর পথে হাঁটে দুইবারের বিপিএল চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ