শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রপতিকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান নাজমুল হুদার

শিমুল মাহমুদ: [২] জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জন্য দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

[৩] শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন বছরের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ‘জাতীয় সংলাপ’ ডাকার আহ্বান জানিয়েছেন তিনি।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমুল হুদা বলেন, শিক্ষা, স্বাস্থ্য আবাসন, সামাজিক উন্নয়ন, কৃষি বাণিজ্য অর্থনীতিসহ সবক্ষেত্রেই আমাদের অনেক বড়বড় অর্জন থাকলেও দ্বিধাবিভক্ত জাতি হিসেবে আমরা মুখ থুবড়ে পরে আছি।

[৫] জনগণের ক্ষমতায়নের রাজনীতিতে অব্যবস্থায় ডুবে আছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, সর্বোপরি গণতন্ত্র ও আইনের শাসন।

[৬] তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া আজ প্রশ্নবিদ্ধ। নির্বাচনে জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। সুষ্ঠু নির্বাচন বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়