শিরোনাম
◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ কাইশু সানোর দুর্দান্ত গোলে পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

সাইফুল ইসলাম কবির : [২]  অভিযুক্ত শিক্ষক ননী গোপাল হালদার (৫২) উপজেলার ৯৬ নং বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর থেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রীরা।

[৩] সরেজমিন গিয়ে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ৯৬ নং বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদার ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর একাধিক  ছাত্রীকে নিয়মিত যৌন হয়রানী করে আসছেন। এর মধ্যে গত ৫ জানুয়ারি পশ্চিম জিউধরা গ্রামের মো. আবুল কালাম মল্লিকের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ইয়াতিম নাতনীকে প্রধান শিক্ষক ননী গোপাল যৌন হয়রানী করলে ওই ছাত্রীটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার নানা-নানীর কাছে বলে দেয়। সে আর ওই বিদ্যালয়ে যাবেনা এবং জোর করে পাঠালে সে আত্মহত্যা করবে বলেও নানা-নানীকে হুমকি দেয়। ওই ছাত্রীর ঘটনা প্রকাশ হওয়ার পর প্রধান শিক্ষকের দ্বারা একাধিক ছাত্রী যৌন হয়রানীর শিকার হওয়ার বিষয় ভূক্তভোগী ছাত্রীরা প্রকাশ করলে বেরিয়ে আসে প্রধান শিক্ষকের একের পর এক চাঞ্চল্যকর লাম্পট্য কাহিনী।

[৪] এ ঘটনায় যৌন হয়রানীর শিকার ওই ছাত্রীর নানা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এবং মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

[৫] শনিবার সকালে সরেজমিন ওই বিদ্যালয় এলাকায় গেলে প্রধান শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার ৪ শিক্ষার্থীর সাথে কথা হয় এ প্রতিনিধির। ভূক্তভোগী ছাত্রীরা জানায়, প্রধান শিক্ষক ননী গোপাল হালদার বিভিন্ন সময় তার কক্ষে ডেকে নিয়ে তাদেরকে আদর করে চুমু দেন, কোলে বসিয়ে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিতেন। এ কথা ম্যাডাম ময়না রানী শিকদারকে জানালে তিনি তাদেরকে বলতেন ওতে কি হয়, স্যারতো তোমাদেরকে একটু আদর করতেই পারে। জানতে চাইলে শিক্ষকা ময়না রানী শিকদার বিষয়টি অস্বীকার করেন। তবে ঘটনার পর থেকে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে অধ্যায়নরত ছাত্রীদের অভিভাবকরা তাদের মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছে।

[৬]  বুধবার সরজমিনে পঞ্চম শ্রেনীর ২৪ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৫ জন ছাত্রকে উপস্থিত থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন জানান, প্রধান শিক্ষক ননী গোপাল হালদার ইতোপূর্বে জয়বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকাকালীন সময় এক শিক্ষার্থীকে যৌন হয়রানী করে জনতার হাতে মার খেয়েছেন এবং ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে বর্তমান বিদ্যালয় বদলি হয়ে আসেন। তারা আরো জানায়, প্রধান শিক্ষক তার প্রতিবেশী এক গৃহবধুকে ঝাপটে ধরলে ওই গৃহবধু তাকে ঝাড়ু পেটা করেন। স্থানীয় আর এক বাসিন্দার মেয়ে সন্ধ্যায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে মাঠে বসে ওই মেয়েকে ঝাপটে ধরেন প্রধান শিক্ষক। মেয়েটি বাড়িতে ফিরে ঘটনা জানালে মেয়ের বাবা প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে মারপিট করেন।

[৭] প্রধান শিক্ষক ননী গোপাল হালদারের কাছে জানতে চাইলে, তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন এবং রাজনৈতিক কারনে হয়রানির শিকার বলে দাবি করেন।

[৮] এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ব্যস্ত থাকায় অভিযোগ দেখতে পারিনি। অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযোগ সম্পর্কে ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তাদেরকে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

[৯] বিষয়টি জানা নেই বললেন উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানালেন।

[১০] সংশ্লিষ্ট ক্লাষ্টারের দায়িত্বরত উপজেলা শিক্ষা অফিসার সজল মহলীর সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তিনি তার ফোন রিসিভ করেননি। সম্পাদনা: শান্ত মজুমদার।

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়