শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

মোবারক হোসেন: [২] খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি জোরখাম্বা এলাকায় শান্তি পরিবহন ও মালবাহী কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামে কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন।

[৩] শনিবার (১৫ জানুয়ারি)  সকাল সাড়ে ৯টা দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের সাথে খাগড়াছড়ি গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়।

[৪] নিহত সাইফুল ইসলাম বাগেরহাট মোড়ালগঞ্জ থানার পুটা খালি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য সহ আরো ৫জন আহত হয়েছেন।

[৫] গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানের সাথে শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ড ভ্যান চালক গুরুতর আহত হলে তাকে মানিকছড়ি হসপিটালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায়  থানার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।সম্পাদনা: শান্ত মজুমদার।

 

  • সর্বশেষ