শিরোনাম
◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০২:২৪ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানালো বিমান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষাপ্রধান) বিপিন রাওয়াতকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানিয়েছে দেশটির বিমান বাহিনী। জাগোনিউজ

এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, উপত্যকায় অপ্রত্যাশিতভাবে আবহাওয়ার পরিবর্তনে মেঘের মধ্যে হেলিকপ্টার ঢুকে যেতেই দুর্ঘটনা ঘটেছে। পাইলটের বিভ্রান্তিবোধ তথা ‘স্প্যাটিয়াল ডিসওরিয়েন্টেশন’র জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।

গত ৮ ডিসেম্বর দেশটির তামিলনাড়ু রাজ্যে ভয়াবহ সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় বিপিন রাওয়াত ছাড়াও তার স্ত্রী মধুলিকা রাওয়াত, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমান বাহিনীর কর্মকর্তাসহ ১৪ জনের প্রাণহানি হয়।

দুর্ঘটনার পরই ভারতীয় বিমান বাহিনীর পক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের আদেশ দেওয়া হয়। বিপিন রাওয়াতকে নিয়ে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুনুরে দুর্ঘটনায় পতিত হয়। বিপিনসহ হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন।

ভয়াবহ এ বিমান দুর্ঘটনার এক মাসেরও বেশি সময় পর ভারতীয় বিমান বাহিনীর গঠিত তদন্ত কমিটি ‘কোর্ট অফ এনকয়ারি’ প্রতিবেদনে জানিয়েছে, পাহাড়ি এলাকার আচমকা খারাপ আবহাওয়া ও ঘন মেঘের মধ্যে হেলিকপ্টারটি ঢুকে পড়াতেই বিপত্তি ঘটে। এতে সাময়িকভাবে বিভ্রান্ত হন পাইলট। ভুলবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উড়ানের পরিভাষায় যাকে বলা হয় কন্ট্রোল্ড ফ্লাইট ইনটু দ্য টেরেন।

রিপোর্টে দুর্ঘটনাকবলিত বিমানটির ডাটা রেকর্ডার, ভয়েস রেকর্ডার ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পর হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও পাইলটের সাময়িক ভুলকেই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।

ঘটনার দিন সুলুরের সেনা ছাউনি থেকে ভারতীয় বিমান বাহিনীল এমআই সিরিজের বিমানটি ওয়েলিংটনের সেনাঘাঁটি পরিদর্শনে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। নীলগিরি পর্বতের নানজাপ্পান চাথীরামের কাত্তেরি পার্কের জঙ্গলে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। এতে বিমানের সব যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

  • সর্বশেষ