শিরোনাম
◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০২:১৯ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সামান্থার প্রেমে মজেছেন সালমান!

বিনোদন ডেস্ক : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কাউকেই জীবনসঙ্গী করেননি ভাইজান। ‘একলা চলো রে’ নীতিতেই চলছেন এই সুপারস্টার। তবে প্রেমে বিচ্ছেদ হলেও সাবেক প্রেমিকাদের অনেকের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন ভাইজান।

সালমানের নতুন প্রেমিকার নাম সামান্থা লকউড। তিনি একজন মার্কিন মডেল ও অভিনেত্রী। গত ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিনের আয়োজনকে কেন্দ্র করেই সামান্থার সঙ্গে ভাইজানের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।

জন্মদিন উপলক্ষে সালমানের পানভেলের ফার্মহাউজে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সামান্থা। তাদের একটি ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়েছে। যদিও সালমানের সঙ্গে সম্পর্ককে স্রেফ গুজব বলেই দাবি করেছেন এই মার্কিন অভিনেত্রী।

সামান্থা বলেন, ‘মানুষ অকারণে এই গুজব রটাচ্ছে। হ্যাঁ, সালমানের সঙ্গে তার জন্মদিনে দেখা হয়েছে। তিনি খুবই ভালো একজন মানুষ। আমি সবাইকে অনুরোধ করব এই গুজব যাতে বিশ্বাস না করেন।’

সামান্থা লকউডের জন্ম ১৯৮২ সালে। তিনি জনপ্রিয় মার্কিন তারকা গ্যারি লকউড ও অভিনেত্রী ডেনিস ডুব্যারির মেয়ে। নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন এই সুন্দরী। ‘শ্যুট দ্য হিরো’, ‘হাওয়াই ফাইভ-ও’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন ৩৯ বছরের সামান্থা।

  • সর্বশেষ