শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:৪৩ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে তিনটি অস্ত্র ও ১৮ হাজার ইয়াবাসহ আটক-১

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের আলীখালী ঠাকুরের পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে দেশীয় তৈরি তিনটি ওয়ানশুটারগান,চার রাউন্ড তাজা কার্তুজ ও১৮হাজার ইয়াবাসহ জাফর আলম প্রকাশ কালাবুলু(৩০)নামে এক মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব।

[৩] শুক্রবার দুপুরে হ্নীলা ইউপি ঐ এলাকা থেকে ইয়াবা ও অস্ত্রসহ তাকে আটক করা হয়।আটক সেই একই ইউপি উত্তর আলীখালী এলাকার নুরুল কবিরের ছেলে।

[৪]এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(ল'এন্ড মিডিয়া)অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপি পশ্চিম আলীখালী ঠাকুরের পাহাড়ের পাদদেশে
এলাকায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্য একজন মাদক কারবারি অবস্থান করছে।এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযানে যায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে দেশীয় তৈরি তিনটি ওয়ানশুটারগান,চার রাউন্ড তাজা কার্তুজ ও ১৮হাজার ইয়াবা পাওয়া যায়।

[৫]তিনি আরো বলেন,উদ্ধারকৃত অস্ত্র,কার্তুজ ও ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়