শিরোনাম
◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ◈ প্রথমবার শহীদ মিনারে গিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:৩৮ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে বাস চাপায় নিহত ১ আহত ৩

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই নামক স্থানে শুক্রবার বিকালে পথচারিকে বাঁচাতে গিয়ে ফুটপাতে দাড়িয়ে থাকা দুই ব্যাক্তিকে চাপা দিয়েছে ঢাকা গামী পুর্বাশা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তারিক (৪০) নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনায় তারিকের স্ত্রী রানু, সাবেক স্কুল শিক্ষক শফিউদ্দীন (৬৭) ও শিমুল নামে তিনজন গুরুতর আহত হন। বদরগঞ্জ বাজার সংলগ্ন রাতুল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বোড়াই গ্রামের নুর জামালের বাড়ির কাছে ফুটপাতে দাড়িয়ে গল্প করছিলেন আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শফিউদ্দীন ও একই গ্রামের জহির উদ্দীনের ছেলে তারিক। বিকাল সাড়ে ৪টার দিকে পুর্বাশা পরিবহনের একটি বাস রাস্তার উপর দাড়িয়ে থাকা শিমুল ওরফে শিলু নামে এক শ্রবন প্রতিবন্ধিকে বাঁচাতে গিয়ে ফুটপাতে তুলে দেয়। এ সময় তারিক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে নিহত তারিকের স্ত্রী রানুর অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেছে। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়