শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১০:০৮ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১০:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তরুণীকে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : [২] গ্রেপ্তার আজাদ হোসেন মোল্লা ওরফে কালাম মোল্লা বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। শুক্রবার সন্ধ্যায় বরিশালের বাকেরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

[৩] কালাম বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি।

[৪] বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলার একমাত্র আসামি হিসেবে কাউন্সিলর আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৫] পুলিশ জানায়, বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের কাশীপুরের মগরপাড়া এলাকায় ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি। এরপর ওই তরুণী আজাদ হোসেনকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর শুক্রবার বিকেলে নগরের বিমানবন্দর থানায় ওই তরুণী বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। মামলায় কাউন্সিলর আজাদ একমাত্র আসামি।

[৬] ধর্ষণের শিকার ওই তরুণীকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছিল। সন্ধ্যায় তাকে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। সেখানে রেখে তাঁর চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়