শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশসহ ১৫৩ দেশের ট্রানজিট বাতিল করলো হংকং

মিনহাজুল আবেদীন: [২] করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বের ১৫৩টি দেশ ও অঞ্চলের সঙ্গে ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে। ডিবিসি টিভি

[৩] শুক্রবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ।

[৪] এ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার নাম রয়েছে।
করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ ও অঞ্চলকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে হংকং। এতে অতিঝুঁকিপূর্ণ গ্রুপ এ-তে স্থান পাওয়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের ভ্রমণকারীদের প্রবেশ আগেই নিষিদ্ধ করা হয়েছিল। বাংলানিউজ ২৪

[৫] বিবৃতিতে বলা হয়েছে, সবশেষ ২১ দিন গ্রুপ এ-তে থাকা ব্যক্তির জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ট্রানজিট স্থগিত করা হয়েছে। এ নির্দেশনা আগামী ১৬ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

[৬] ওমিক্রনের প্রার্দুভাব ঠেকাতে এমন কঠোর ব্যবস্থা নিতে হয়েছে বলে উল্লেখ করেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও আসন্ন বেইজিং অলিম্পিকের অতিথিদের জন্যেও এই বিধিনিষেধ সমানভাবে কার্যকর হবে বলে জানিয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়