শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৪:২৯ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ৫, আহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আহত হয়েছে আরও ৪৫ জন।

আজ বৃহস্পতিবার দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। জানা যায়, পাটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি আজ বিকেল ৫টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়েমুচড়ে গেছে।

জানা যায়, ট্রেনটি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটছিল। ট্রেনটি ছাড়ার সময় ৭০০ যাত্রী ছিল। দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি উল্টে যাওয়ায় অনেকেই চাপা পড়েছেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও ট্রেনের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে ওই এলাকার আশপাশের সব হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ।

ইতিমধ্যে গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে যাত্রীদের উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আলীপুর দুয়ার থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। ৫২টি অ্যাম্বুলেস প্রস্তুত রাখা হয়েছে। অন্ধকার নেমে আসায় জেনারেটরের মাধ্যমে আলো জ্বালিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

এদিকে এই দুর্ঘটনা নিয়ে টুইট করে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছি। পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনার নিয়ে খোঁজ নিয়েছি। শোকাহত পরিবারের পাশে রয়েছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।’

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে উদ্ধার অভিযান সম্পর্কে অবহিত করেছেন।

ইতিমধ্যে রেল মন্ত্রণালয় প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ রুপি, গুরুতর আহত ব্যক্তির পরিবারকে ১ লাখ ও সামান্য আহত ব্যক্তিকে ২৫ হাজার রুপি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

  • সর্বশেষ