শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১২:৩৪ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ৬ হাজার বিঘা ফসলের ক্ষতি

কৃষি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশ কিছু স্থানে শিলাবৃষ্টি হওয়ায় ৬ হাজারের বেশি বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। মাঠে পেকে যাওয়া সরিষার পাশাপাশি সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে এ তথ্য জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম।

নজরুল ইসলাম জানান, জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা, মহারাজপুর, রানীহাটি ইউনিয়ন; শিবগঞ্জ উপজেলার পাঁকা, ছত্রাজিতপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নে শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। শীতকালীন সবজি, গম, ভুট্টা, সরিষা, বোরো ধানের বীজতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলের পর থেকে আকাশে মেঘের আনাগোনা শুরু হলে সন্ধ্যার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর রাত ৯টা থেকে বৃষ্টি বাড়তে থাকে, সেইসঙ্গে দমকা হাওয়া। প্রায় ১৫ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়।

বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় সরিষার ক্ষতি হয়েছে। এরপরও রোদ উঠায় ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া যাবে।

সূত্র: রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়