শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ০১:২৪ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ উত্তর কোরীয় ও রুশ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিদুল ইসলাম : [২] সপ্তাহের ব্যবধানে উত্তর কোরিয়ার দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ১ রুশ নাগরিক ও দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর এধরনের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। আরটি

[৩] যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলছে, ওই ৬ ব্যক্তি উত্তর কোরিয়ায় গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সরঞ্জাম সংগ্রহের সঙ্গে জড়িত।

[৪] যুক্তরাষ্ট্রের টেরোরিজম এন্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, উত্তর কোরিয়ার অবৈধভাবে অস্ত্র নির্মাণের জন্য পণ্য সংগ্রহে বিদেশি প্রতিনিধিদের ক্রমাগত ব্যবহার রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

[৫] নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন ৪ উত্তর কোরিয়া নাগরিক হচ্ছেন দেশটির ডালিয়ানের সিম ওয়াং সক, পিয়ং ওয়াং চোল এবং শেনইয়াংয়ের কিম সং হান ও ক্যাং চোল হাক। এদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্যে ইস্পাত, সফ্টওয়ার, রাসায়নি ও অন্যান্য পণ্য সরবরাহের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়