শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২২, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত, তাদের পাসপোর্ট বাতিলে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মহসীন কবির: [২]  বুধবার (১২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের একথা বলেন। সময় টিভি

[৩] তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভুল তথ্যের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র দেশের আইনশৃঙ্খল বাহিনী সর্ম্পকে যে বিরূপ মন্তব্য করেছে তা সঠিক নয়।। তারা ভুল তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই না করে নিষেধাজ্ঞা দিয়েছে। এ বিষযে সঠিক ও সার্বিক তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে জবাব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। ডিবিসি টিভি

[৪] তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। মাদকাসক্তি রোধে সরকারি সব চাকরির ক্ষেত্রে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়