শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২, ১১:২৭ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারিছ চৌধুরী মারা গেছেন, জানা গেল তিন মাস পর !

মহসীন কবির:[২] করোনাভাইরাস আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হারিছ চৌধুরীর চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিক চৌধুরী গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর খবর জানান।

[৩] ওই পোস্টে নিজের ছবির সঙ্গে বড় ভাই হারিছ চৌধুরীর একটি ছবি যুক্ত করে দেন আশিক চৌধুরী। ক্যাপশনে লিখেন- ‘ভাই বড় ধন, রক্তের বাঁধন’। এমন ইঙ্গিতপূর্ণ পোস্টের পরই কমেন্ট বক্সে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অনেকে শোক প্রকাশ করেন।

[৪] ২০১৮ সালে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ৭ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা হয়। এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায়ও হারিছ চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

[৫] ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির কদিন পরই স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগরে বেড়াতে যান হারিছ চৌধুরী। ওই রাতেই যৌথবাহিনী তার বাড়িতে অভিযান চালায়। ওই সময় বেশ কয়েকদিন সিলেটের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়