শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২২, ০৫:২১ বিকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২২, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় নির্বাচনে কাকে সমর্থন দেবে জাতীয় পাটি পরে বিবেচনা করবে: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা আরো বলেছেন,কাউকে ক্ষমতায় নিতে বা ক্ষমতাচ্যুত করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। জাতীয় পার্টি দেশের মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে। আমরা কারো আস্থা অর্জন বা কারো বিরাগভাজন হতে রাজনীতি করি না। দেশের মানুষ পরিবর্তন চায়,স্বতন্ত্র আদর্শ নিয়ে রাজনীতির মাঠে আছে জাতীয় পাটি বললেন তিনি।

[৩] বিরোধী দলীয় উপনেতা আরো বলেন,দেশের মানুষ আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না। দেশের মানুষ দুটি দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিয়ম সভায় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

[৪] এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, বিএনপি ক্ষমতায় এসে বিনাবিচারে হত্যা শুরু করেছে,আওয়ামী লীগ এসে তার ধারাবাহিকতায় রক্ষা করছে।বিএনপি দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে,আওয়ামী লীগ এসে সেই ধারাবাহিকতায় রক্ষা করছে।

[৫] জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, দেশের মানুষ ভালো নেই। নিয়ন্ত্রণহীন ভাবে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। অপরদিকে, কাজ নেই, মানুষের আয় নেই। তাই সংসার চালাতে হিমশিম খাচ্ছে দেশের বেশির ভাগ মানুষ। এমএ পাশ করে যুবকরা কাজের অভাবে রাস্তার পাশে হকারি করছে।

[৬] জি এম কাদের বলেন, শিক্ষিত বেকাররা সিএনজি অটোরিক্সা চালাচ্ছে, তাদের মেধার মূল্যায়ন হচ্ছে না। শিক্ষিত বেকারদের আমরা দেশের স্বার্থে কাজে লাগাতে পারিনি। জীবনের ঝুকি নিয়ে প্রতিবছর শতশত শিক্ষিত বেকার সাগর-পাহাড় পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশে যাচ্ছে, অনেকের মৃত্যু হচ্ছে। তেলের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুত ও গ্যাসের দামও বাড়ানো হচ্ছে। কৃষক লোকসান দিয়ে ফসল ফলায় আর মধ্যসত্ত্ব ভোগীদের হাত ঘুড়ে সেই ফসল ১০গুন বেশি দামে বিক্রি হচ্ছে। দেখার যেনো কেউ নেই। আরো বলেন, দেশের জীবনের নিরাপত্তা নেই। সড়কে বের হলে দুর্ঘটনায় মানুষ মারা যাবে, ট্রেনের ধাক্কায় বাসের যাত্রী মারা যাবে আর নদীতে দূর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হবে, এটা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দূর্ঘটনায় মানুষ মারা যাবে এর কোন বিচার হবে না।

[৭] জাতীয় পার্টি চেয়ারম্যান এসময় আরো বলেন, নির্বাচনে সরকারি দলের টিকেট পেলেই সেখানকার পুলিশ ও প্রশাসনের একটি শ্রেণী নির্বাচনকে কলুষিত করতে উঠেপড়ে লেগে যায়। নির্বাচনের মাঠে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিতে চাচ্ছে না ক্ষমতাসীনরা। কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক

[৮] কমিটি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুএমপি,কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন প্রমুখ। এ সময়ে কিশোরগঞ্জ জেলা বিশিষ্ট ব্যবসায়ী নিউ মর্ডান ফীড মিলের পরিচালক মো.রুকুন উদ্দিন ভূঁইয়া এবং জেলা প্রেসক্লাবের বিশিষ্ট সাংবাদিক ও কবি আসাদুজ্জামান আসাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।

  • সর্বশেষ