শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২২, ০৫:০৯ বিকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২২, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাবিতে বায়োটেকনোলজি সেমিনার অনুষ্ঠিত

ওয়াজহাতুল ইসলাম: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে "ইন্টারন্যাশনাল সেমিনার অন বায়োটেকনোলজি ২০২২" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার (০৯ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়।

[৪] সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বাংলাদেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রসার হয়েছে। এটিকে ভালো জায়গায় নিয়ে যেতে এর সাথে যুক্ত ব্যক্তিরা অনেক চেষ্টা করে যাচ্ছেন। আমি আশা করি এটি নিয়ে অনেক ভালো গবেষণা হবে। আপনাদের যুদ্ধযাত্রা সফল হবে।

[৫] সেমিনারে কৃষি, খাদ্য, চিকিৎসা, মেডিসিন, পরিবহন, শক্তি, ইলেকট্রনিক সহ বিভিন্ন ক্ষেত্রে বায়োটেকনোলজি ও ন্যানোটেকনোলজির কার্যক্রম, অবদান এবং সম্পর্ক তুলে ধরা হয়। এছাড়া করোনা টিকা আবিষ্কারে ন্যানোটেকনোলজির ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করেন সেন্টার ফর ন্যানোটেকনোলজি, ইউএসএ-র ফাউন্ডিং ডাইরেক্টর অধ্যাপক ড. জামাল উদ্দিন।

[৬] এসময় বিভাগীয় অধ্যাপক ড. মো. শরীফ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার প্রমুখ। সম্পাদনা: শান্ত মজুমদার।

  • সর্বশেষ