শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২২, ০৮:০৭ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২২, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্কারজয়ী মিউজিক কম্পোজার এআর রহমানের মেয়ে খাদিজার বাগদান

খালিদ আহমেদ: [২] এআর রহমানের বড় মেয়ে খাদিজা রহমান বিয়ে করছেন। রোববার ইনস্টাগ্রামে হবু বরের ছবি দিয়ে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি। হবু বরের নাম রিয়াসদিন শেখ মোহাম্মদ।

[৩] ইনস্টাগ্রামে রিয়াসদিনের সঙ্গে একটি কোলাজ ছবি পোস্ট করেছেন খাদিজা (২০)। ক্যাপশনে খাদিজা লিখেছেন, ‘সর্বশক্তিমানের অশেষ রহমতে রিয়াসদিন শেখ মোহাম্মদের সঙ্গে আমার বাগদানের কথা আপনাদের জানাচ্ছি। তিনি একজন অত্যন্ত উৎসাহী উদ্যোক্তা এবং অডিও ইঞ্জিনিয়ার। আমাদের বাগদান হয়েছে ২৯ ডিসেম্বর। সেদিন আমার জন্মদিনও ছিল। দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সবাইকে ধন্যবাদ।’

[৪] গত বছর মুক্তি পাওয়া কৃতি শ্যানন অভিনীত কমেডি ড্রামা ‘মিমি’-তে ‘রক অ্যা বাই বেবি’ গানটি গেয়েছেন খাদিজা। এ গানের কম্পোজার তাঁর বিখ্যাত বাবা এআর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়