শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে দুর্ঘটনায় ছেলে নিহত

সাবেত আহমেদ: [২] গোপালগঞ্জে বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ছেলে তৌহিদুল ইসলাম (৪০)। এতে নিহতের পিতা আক্কাস মোল্লা (৬৫) মারাত্মক আহত হয়েছেন।

[৩] শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তৌহিদুল ইসলামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ি গ্রামে।

[৪] ওসি মো. মনিরুল ইসলাম জানান, কাশিয়ানী থেকে তৌহিদুল ইসলাম একটি মোটর সাইকেলে করে তার পিতাকে ডাক্তার দেখানোর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটর সাইকেলটি সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের উপরে তারা পড়ে যায়। এতে তৌহিদুল ইসলাম ও তার পিতা আক্কাস মোল্লা মারাত্মক আহত হন।

[৫] পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত আক্কাস মোল্লাকে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়