শিরোনাম
◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় তৈল, গ্যাস অনুসন্ধানে বাপেক্সের বিস্ফোরণ, আতংকিত এলাকাবাসী

আশিক এলাহী: [২] রাঙ্গুনিয়ার পোমরায় বাপেক্স (Bangladesh Petroleum Exploration and Production Company Limited) সম্প্রতি তৈল, গ্যাস অনুসন্ধানের জন্য রুটিন ওয়ার্কের মাধ্যমে মাটির ৭০ ফুট গভীরে বোম ব্লাস্ট প্রক্রিয়া চালাচ্ছে। এরফলে পোমরা ও আশেপাশের এলাকায় বিকট শব্দে কেপে উঠছে৷ এমনকি এই শব্দে অনেক নতুন-পুরাতন পাকা-কাচা ঘরে ফাটল ধরারও খবর পাওয়া গেছে।

[৩] বাপেক্সের এই বিস্ফোরণের বিষয়টি স্থানীয়রা আগে থেকে না জানায় আতংকিত হয়ে পড়ছেন। আতংকিত মানুষ ফেসবুকেও বিকট শব্দের কারণ জানতে চেয়ে পোস্ট দিচ্ছেন।

[৪] পোমরা শান্তিরহাট এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব জানান, বাপেক্স শান্তিরহাট বঙ্গবন্ধু স্কুলের কাছাকাছি এলাকায় বুধবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের শক্তিশালী এই বিস্ফোরণের ফলে আশেপাশের এলাকায় ভূমিকম্পের ন্যায় কেপে উঠছে। এমনকি অনেক ভবনে ফাটল ধরেছে। আমার নিজেরদের ভবনেও তাদের বিষ্পোরণের শব্দে ফাটল ধরেছে। বিষয়টি তাদের জানালে তারা এসে ছবি তুলে নিয়ে গেছেন।

[৫] তিনি আরও বলেন, "স্থানীয়দের আগে থেকে না জানিয়ে বাপেক্সের এমন কান্ড, এলাকার মানুষের জন্য আতংকের কারন হয়ে দাড়িয়েছে। ইতিমধ্যে অনেকের নতুন ভবন এবং মাটির ঘরে ফাটল দেখা দিয়েছে। অনতিবিলম্বে গনবসতিপূর্ণ এলাকা থেকে ঘরবাড়ি ক্ষতি হয় এমন কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।"

[৬] এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, বাপেক্সের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তবে এমন কাজ চালানোর আগে মাইকিং করা প্রয়োজন ছিল। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ