শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি নারী কিউসি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে কিউসি নিযুক্ত হয়েছেন ব্যারিস্টার সুলতানা তাপাদার। বুধবার (২২ ডিসেম্বর) নতুন নিয়োগ পাওয়া ১০১ জন কুইন্স কাউন্সেল (কিউসি)-এর তালিকা প্রকাশ করা হয়। বাংলা নিউজ ২৪

ব্রিটিশ রানির পরামর্শে লর্ড চ্যান্সেলর এমপি ডোমিনিক রাব এই নিয়োগ দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, সুলতানা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শাহাবউদ্দিন তাপাদারের মেয়ে। তিনি একজন অভিজ্ঞ মানবাধিকার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ আইনজীবী। বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী যুক্তরাজ্যে একজন ব্যারিস্টার হিসেবে আইন পেশায় কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করছেন।

সুলতানা নিয়মিতভাবে কর্পোরেট ক্লায়েন্টদের, বিশেষ করে বৃহৎ মাল্টি-ন্যাশনাল কর্পোরেশনকে গোপনীয়তা ও ডেটা সুরক্ষার মতো বিষয়গুলোতে পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া তার হাই প্রোফাইল কাউন্টার টেররিজম এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় কাজের অভিজ্ঞতাও রয়েছে।

  • সর্বশেষ