শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সরকার ওসমানী, জিয়া, তাজউদ্দীনের নাম উচ্চারণ করেনি: মির্জা ফখরুল

আশরাফ রাজু: [২] বিএনপির মহাসচিব বলেছেন, স্বাধীনতাবিরোধী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে দিতে চায়, তারা নতুন প্রজন্মের সামনে একটা ভ্রান্ত-মিথ্যা ইতিহাস তুলে ধরছে।'

[৩] শনিবার বিকেলে সিলেটে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

[৪] মির্জা ফখরুল বলেন, 'আমার স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, মুক্ত বাংলাদেশ দেখব, আমার কথাগুলো বলতে পারব, যারা লিখতে চায় লিখতে পারবে, দারিদ্র্য দুর হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার ৫০ বছর পরেও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি।'

[৫] খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন' উল্লেখ করে তিনি বলেন, 'ভালো চিকিৎসার জন্য ডাক্তাররা দেশের বাইরে যেতে বলছেন, তাকে যেতে দেওয়া হচ্ছে না। এর চেয়ে বড় বেদনার কী থাকতে পারে?'

[৬] তিনি বলেন, 'সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নল দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়। করোনার সময় দেখলাম অসহায়ভাবে মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, ভ্যাকসিন নিয়ে তেলেসমাতি। আর এখন দেখছি চতুর্দিকে দুর্নীতি।'

[৭] দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, '২০০৮ সালে আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন ৭০ টাকা চাল। লবণ, তেল, আটা, পেয়াজ সবকিছুর দাম ১০ গুণ ১২ গুণ বেড়ে গেছে।'

[৮] সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, 'বিশ্বের সামনে কত লজ্জিত হয়েছি যে র‌্যাবের ৭ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা কোনোদিন আমেরিকায় ঢুকতে পারবে না। কারণ তারা বেআইনিভাবে মানুষ হত্যা করছে। আমরা ১০ বছর ধরে এই কথা বলে আসছি।

[৯] মির্জা ফখরুল বলেন, 'নির্বাচন দিতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে। তখন নির্বাচন হবে।সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ