শিরোনাম
◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২১, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: ভারত পেয়েছে তাঁর সবচেয়ে নিরাপদ বন্ধু

শেখ আদনান ফাহাদ: বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তানের বিরুদ্ধে তাদের নিজস্ব জয় বলে মজা পায়। ভারত তাঁর বন্ধু রাষ্ট্রকে অপমান করে ছোট দেখাতে চায়। এটা ভারতের সিনেমায় খুবই স্পষ্ট। সিনেমার যুদ্ধে ভারত কখনোই হারে না, হারবেও না। অনস্বীকার্য যে বাংলাদেশের ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলো, মুক্তিযোদ্ধারা ছিলো অকুতোভয়। এতোবড় আত্মত্যাগ বাংলাদেশের মানুষ করেছিলো বঙ্গবন্ধুর আহ্বানে। পুরো ঘটনাবলীর প্রধান নেতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে চরম আত্মত্যাগ করাতেই ভারতের সুযোগ হয়েছিলো এই প্রক্রিয়ায় ১৯৭১ সালে শামিল হওয়ার। ১৯৬৩ সালে শেখ মুজিব আগরতলায় গিয়ে ১৫ দিন গোপনে অবস্থান করে জহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু ইন্দিরা গান্ধীর বাবা দেখা দেননি এবং বলেছিলেন, ভারত তৎকালীন পরিস্থিতিতে মুজিবকে কোনো হেল্প করতে পারবে না। সেই হেল্প আসতে আমাদের ১৯৭১ সালে মার্চের পরেও বহু মাস চলে গিয়েছিলো। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু না হলে, এতো মানুষ রক্ত না ঢেলে দিলে ভারত এই ফ্রন্টে কখনোই যুদ্ধে জড়াতো না। রিফিউজি আশ্রয় দেওয়া আর সরাসরি সামরিক সংঘাতে সম্পৃক্ত হওয়া এক জিনিস নয়। ভারত ভুলে যায় সোভিয়েত ইউনিয়নের কথা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী শুধু নয় এভাবে বিজেপির অনেকেই এভাবে কথা বলেন। ১৯৭১ সালে বাংলাদেশ অর্জন করেছে স্বাধীনতা, ভারত পেয়েছে তাঁর সবচেয়ে নিরাপদ বন্ধু।

১৯৭১ সালের শেষ দিকে ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে জড়িয়েছে, সেই আন্তরিকতার সিকিভাগও যদি ১৯৪৭ সালে দেখাতো, তাহলে তো পাকিস্তানে আমাদের যেতেই হতো না। এতোবড় গণহত্যা হতো না, এতো মানুষকে প্রাণ দিতে হতো না। তখনোই আমরা বাংলাদেশ পেয়ে যেতাম। ৪৭ সালে ২৭ বছরের যুবক মুজিব যা করতে পারেননি, সেটি তিনি ১৯৭১ করে দেখিয়েছেন। এর সুফল ভারতও গত ৫০ বছর ধরে ভোগ করেছে। আমরাও স্বাধীনতার সুফল পাচ্ছি। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর উচিত ক্ষমা চেয়ে বলা, যে বাংলাদেশের মানুষের আত্মত্যাগের ফলে ভারত এখনো নিরাপদ আছে, ভারত এখনো ভেঙে টুকরো টুকরো হয়নি। উল্লেখ্য যে, মাথাপিছু আয় এবং নানানবিধ সামাজিক সূচকে বাংলাদেশ এখন ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্রের চেয়ে এগিয়ে। এখানেই নিহিত স্বাধীনতার মাহাত্ম। ফেসবুক থেকে

  • সর্বশেষ