শিরোনাম
◈ প্রত্যাহারের নির্দেশের পরও থানা ছাড়েননি দাগনভূঞার ওসি ◈ রিকশার ব্যাটারি ফুরালেও থামে না ব্যবসা, খোলস ভেঙে বিষাক্ত সিসাই হচ্ছে নতুন পণ্য ◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার ◈ রমজানের বাজার নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী, নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকার আশা ◈ যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট ◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বিএসএফ’ অনুমতি ছাড়া গ্রামে ঢুকে না পড়ে,তা নিশ্চিত করতে হবে : মমতা

রাশিদুল ইসলাম : [২] ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিএসএফ অনুমতি ছাড়া যাতে গ্রামে ঢুকে কোনও ঝামেলায় জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। তিনি বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে এ মন্তব্য করেন। পারসটুডে

[৩] মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘নদিয়া জেলা বাংলাদেশের সীমান্তবর্তী। বিএসএফ যাতে অনুমতি ছাড়া গ্রামে ঢুকে কোনও ঝামেলায় জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। বিএসএফ তাদের কাজ করবে, পুলিশ তাদের কাজ করবে। ‘আইন-শৃঙ্খলা’ আপনাদের বিষয়। মানুষের উপরে কোনও অত্যচার হোক এটা আমি কখনই সহ্য করব না।’ তিনি পুলিশকে বিএসএফ-এর সঙ্গে সমন্বয় বজায় রেখে গোলমাল এড়ানোর পরামর্শ দেন।

[৪] কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক নির্দেশনায় বিএসএফের এখতিয়ার বৃদ্ধিকে কেন্দ্র করে রাজ্য সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিএসএফকে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত বিশেষ অধিকার দেওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকার ক্ষোভ প্রকাশ করেছে।

[৫] গত নভেম্বরে রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় সরকারের ওই নির্দেশনার বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। গত অক্টোবরে একটি বিজ্ঞপ্তি জারি করে বিএসএফের ক্ষমতা বাড়ানোর ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এরফলে পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমে আন্তর্জাতিক সীমান্তে ৫০ কিমি পর্যন্ত অঞ্চলে তল্লাশি, বাজেয়াপ্ত আর গ্রেফতার করতে পারবে তারা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পঞ্জাব ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

  • সর্বশেষ